অথই শূন্যতার
- সুদীপ তন্তুবায় নীল

শূন্যতা নিয়ে বেঁচে থাকা আজ
শূন্যেই বাঁচে মন,
মরবো বলেই চলছে এভাবে
বেঁচে থাকার আয়োজন।

থেকে যাবে সব স্মৃতির গন্ধ
থাকবে না কিছু আর,
মৃত্যুটা এসে লিখবে গল্প
অথই শূন্যতার।


০৮-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।