মনের আঙিনা জুড়ে
- সুদীপ তন্তুবায় নীল

দুরত্ব থাক দুটি শরীরের
মনটা তো কাছাকাছি,
স্মৃতিদের সাথে খেলে যাই আজ
বিরহের কানামাছি।

কত পথ তুমি পার হয়ে গেছো
চলে গেছো বহুদূরে,
ফেলে গেছো শুধু মনটা তোমার
মনের আঙিনা জুড়ে।


০৮-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।