কান পেতে শোনো
- সুদীপ তন্তুবায় নীল

রাত্রি ঘনালো মেঘের ওপারে
শান্ত দীঘির পাড়ে,
নিঝঝুম্ পাড়া ঘুমোবে এবার
নিরালা অন্ধকারে।

ঘুমোবে শহর, ধুলোমাখা পথ
ব্যস্ততা শেষ হলে,
কান পেতে শোনো রাতের আকাশও
চুপি চুপি কথা বলে।


০৮-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।