চুপ হয়ে যায় শেষে!
- সুদীপ তন্তুবায় নীল
যে মানুষটা একটা সময়
বলতো অনেক কথা,
হঠাত্ই তার শহর জুড়ে
ভীষণ নীরবতা!
কি হয়েছে? কেউ জানে না
কেউ দেখে না এসে,
খুব আঘাতে কথার মানুষ
চুপ হয়ে যায় শেষে!
০৮-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।