সময়ের খেলা
- সুদীপ তন্তুবায় নীল

নিঝুম রাত্রে কত ভাঙা মন
হয়ে যায় মরা লাশ!
কত গল্পেরা লিখে যায় শেষে
না লেখা উপন্যাস।

কত সংসার ভেঙে যায় রোজ
ভেঙে যায় প্রিয় ঘর!
বিপদের বেলা আপন-স্বজনই
হয়ে যায় সব পর!

সময়ের খেলা কেউ তো জানে না
রাজাও ভিখারী হয়!
ভিখারী আবার রাজা হয়ে দেয় -
গর্বের পরিচয়।


০৮-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।