ঠিক বন্ধু বন্ধু নয়
- সুদীপ তন্তুবায় নীল

এই ছেলে আর মেয়ে- বন্ধুত্বটা
ঠিক বন্ধু বন্ধু নয়,
হঠাত্ই বন্ধুত্বের গন্ডী ছাড়িয়ে
ভাবতে ইচ্ছে হয়!

সবারই ক্ষেত্রে এমনটা হয়
মুখেতে ফোটে না ঠিক,
ইচ্ছে আগুন আড়ালে গোপনে
জ্বলে যায় ধিক্ ধিক্!

আমরাই বলি- ছিঃ! ছিঃ! ছিঃ!
এমনটা ভাবা ভুল,
আর ডুবে ডুবে জল খেতে আমরাই
ওস্তাদ বিলকুল!


০৮-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।