মন বদলের ঝড়ে...
- সুদীপ তন্তুবায় নীল

সেই যে কবে হারিয়ে গেলি
মন বদলের ঝড়ে!
তুই ছাড়া আজ এই 'আমি'টা
বাঁচবে কেমন করে!

ছন্নছাড়া জীবন আমার
একলা বসে কাঁদে,
খুব আদরে, মায়ার টানে
তোকেই শুধু বাঁধে।

খুঁজলে আমায় পাবি রে তুই
থাকবো অনুভবে,
কাঁদিস না রে, কাঁদলে যে তোর
বড্ড কষ্ট হবে!

একলা ফেলে যাস না দূরে
নই রে খারাপ ছেলে,
কত্ত আদর করবো তোকে
বুকের মাঝে পেলে।


০৮-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।