চাহিদা
- সুদীপ তন্তুবায় নীল
যখন যেটা পায় না মানুষ
সেটিই দরকার,
যা পেয়েছে, দেয় না কভু
মূল্যটা যে তার।
চাহিদাটা অনন্ত, সব
পেয়েও যদি যায়,
এই পৃথিবী লিখে দিলেও
চাওয়ার সীমা নাই।
স্বার্থপর এই মনের গলি
কে কার খবর রাখে,
দাঁত থাকতে বোঝে না সে
দাঁতের মূল্যটাকে।
০৯-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।