ফেরার বায়না ধরিনি
- সুদীপ তন্তুবায় নীল

ভাষা দিয়ে তুমি করোনি আঘাত
ব্যবহার দিয়ে করেছো,
বাহানা দেখিয়ে এই হাত ছেড়ে
অন্যের হাত ধরেছো।

সবটা জেনেও নীরব থেকেছি
প্রতিবাদ কিছু করিনি,
বেহায়ার মতো তোমার কাছেতে
ফেরার বায়না ধরিনি।


০৯-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।