মনখারাপের টান
- সুদীপ তন্তুবায় নীল

ভুল ছিল না, তবুও ভুল
মনখারাপের টান,
কেমন করে বলবো তাকে-
ভাঙাও অভিমান!

এই আমিটা খুব বেহায়া
তাকেই শুধু চায়!
পড়লে মনে খুঁজবে যেদিন
কোথাও আমি নাই।

হয়তো সেদিন চোখের নদী
ভাঙবে কত ঢেউ!
আদর করে ডাকনামেতে
ডাকবে না আর কেউ।


০৯-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।