নিঃসঙ্গ একতারা
- সুদীপ তন্তুবায় নীল

মূল্যহীনেই থাকবো না হয়
তুমিই থেকো দামি,
পর থাকলে নতুন করে
পর হবো না আমি।

দূরে থেকেই দেখবো তোমার
হাসি মুখের আলো,
একটা কথাই থাকবে বাকি -
কত্ত বাসি ভালো।

কাছে এলেই কাঁদবে দু'চোখ
হারিয়ে ফেলার ভয়ে,
থেকো না হয় অন্য বুকে
অন্য কারো হয়ে।

একটা প্রেমিক থাকবে একা
বলবে না কেউ এসে -
রাত জেগে আর যেও না ওই
মনখারাপের দেশে।

তোমার চোখে ভাসবে না প্রেম
অথই নোনা জলে,
ধরবে না কেউ বায়না তো এই
রাতের মোবাইলে।

তখন তোমার অন্য শহর
অন্য প্রেমের পাড়া,
আমার বুকে বাজবে শুধু
নিঃসঙ্গ একতারা।


১০-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026