হাসতে শিখি রোজ
- সুদীপ তন্তুবায় নীল
রৌদ্র এসে, আলতো হেসে
ছুঁয়েই দিলো হাত,
হলুদ পাখি গান শুনিয়ে
বললো সুপ্রভাত।
মনের খবর কেউ নিলো না
রাখল না কেউ খোঁজ,
দু'চোখ মুছে এখন আমি
হাসতে শিখি রোজ।
১০-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।