মানুষ চেনা যায়!
- সুদীপ তন্তুবায় নীল

হাতের উপর হাত রেখেছি
মনের উপর মন,
তবুও সে চাইলো শেষে
অন্য প্রিয়জন।

দোষটা ছিল আমারই খুব
কেউ নেবে না দায়,
এই ক'দিনে হুট করে কি
মানুষ চেনা যায়!


১০-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।