যে যার ইচ্ছে মতো
- সুদীপ তন্তুবায় নীল
কত ভাঙে মন! কত প্রিয়জন
সরে যায় বহুদূরে,
দু'চোখের জল, বিরহী আঁচল
পড়ে থাকে রোদ্দুরে।
কান্নাতে ঘেরা, কিছু গল্পেরা
এঁকে দেয় বুকে ক্ষত,
কেউ চলে যায়, কেউ বা হারায়
যে যার ইচ্ছে মতো।
১২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।