তোমারই ডাকনাম
- সুদীপ তন্তুবায় নীল

কথার ভিড়ে হারায় কথা
ব্যথার স্রোতে মন,
একলা ঘরে তোমায় এখন
বড্ড প্রয়োজন।

জানি না আজ কার বুকেতে
খুঁজলে সুখের দাম,
ঠোঁটের কোণে জড়িয়ে গেছে
তোমারই ডাকনাম।


১২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।