সস্তা সিগারেট
- সুদীপ তন্তুবায় নীল
অসুখ এসে খুলছে এখন
স্মৃতির ভাঙা গেট,
পোড়া মনের গল্প শোনায়
সস্তা সিগারেট।
জমছে শুধু ধোঁয়ার কালি
বুকে ভীষণ জ্বর!
কাগজ হয়ে পুড়ছে রোজই
বুকপকেটের ঘর।
১২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।