বন্ধু মানে
- সুদীপ তন্তুবায় নীল
বন্ধু মানে গল্প মিছিল
কচি রোদের হাসি,
বন্ধু মানে ঝগড়া, তবু
তোকেই ভালোবাসি।
বন্ধু মানে হাঁটবো সাথে
হাত রেখে তোর হাতে,
বন্ধু মানে অপেক্ষা ঠিক
শহুরে ফুটপাতে।
বন্ধু মানে হঠাৎ আড়ি
হঠাৎ কাছে আসা,
বন্ধু মানে তোর শহরেই
আমার ভালোবাসা।
১২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।