বোবা বালিশটাকে
- সুদীপ তন্তুবায় নীল

মন পাখিটা আর ডাকে না
আর মাখে না আলো,
মুখোশ ভরে মন ছড়িয়ে
তারাই থাকুক ভালো।

নিঝুম ঘরে পাখিটা তাই
প্রেম লুকিয়ে রাখে,
একলা রাতে গল্প শোনায়
বোবা বালিশটাকে।


১২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।