আগুন আগুন সান্ত্বনা
- সুদীপ তন্তুবায় নীল

একটা আগুন বুকের ভেতর
একটা আগুন ঘরে,
আর একটা ঠিক চোখের কোণে
কান্না হয়ে ঝরে!

পুড়ছে হৃদয়, নেই পরিচয়
দুই মুঠো ছাই মাখি!
এখন আগুন আগুন সান্ত্বনা রোজ
বুক পকেটেই রাখি।


১২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।