কান্না চোখে রেখে
- সুদীপ তন্তুবায় নীল
দূর আকাশে রোদের বাড়ি
মেঘের আনাগোনা,
বৃষ্টি এসে ভেজাক দু'চোখ
কক্ষনো বলবো না।
চাইলে তুমি দিতেই পারো
বৃষ্টিগুলো এঁকে,
তবু তোমার ভালো চাইব আমি
কান্না চোখে রেখে।
১২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।