ভুলের মতামত
- সুদীপ তন্তুবায় নীল

জেনে বুঝেই ভুলের সাথে
হাঁটছি কতো পথ!
বুক পকেটে রাখছি তুলে
ভুলের মতামত।

মাশুল গুনে, কান্না চেপে
দিন-দুপুরে হাসি,
আমরা হয়তো কষ্ট পেতেই
বড্ড ভালোবাসি!


১২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।