রঙ মাখানো গল্পগুলো (2)
- সুদীপ তন্তুবায় নীল

এই তো সাধের ফুলের গাছে
ফুটছে কতো ফুল,
আমার কাছে ঠিক ধরা দেয়
তোমার কাছে ভুল।

আর ইচ্ছেটা নেই গল্প বাঁধার
দিনকে বলো রাত,
এখন তুমি পালিয়ে যাওয়ার
খুঁজছো অজুহাত!

অজুহাতের কি প্রয়োজন
বলে দিলেই হয়,
এই রঙ মাখানো গল্পগুলো
ভালোবাসাই নয়।


১২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।