হয় না পুরো খাঁটি
- সুদীপ তন্তুবায় নীল

তুমিও বেশ ভালোই থাকো
কে করেছে মানা!
আবার ফিরে আসতে হবে
কক্ষনো বলবো না।

দু'দিনের এই জীবন সবার
ছাই হবে বা মাটি,
এক জীবনে কেউ কখনো
হয় না পুরো খাঁটি।


১২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।