স্বপ্ন সেলাই
- সুদীপ তন্তুবায় নীল
সুখের গায়ে বড্ড কাঁটা
কেমন করে ধরি!
তাই সান্ত্বনাদের সূঁচ-সুতোতে
স্বপ্ন সেলাই করি।
মন মাদুরে কান্না পেতে
আগুন জ্বালি ঘরে,
আশায় থাকি, সেই আগুনেই
কান্না যদি মরে!
১২-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।