একলা জীবন
- সুদীপ তন্তুবায় নীল
স্বপ্ন থাকুক রাতের চোখে
ঘুমের নদী বেয়ে,
এই দু'চোখের ঘুম কেড়েছে
ছন্নছাড়া মেয়ে।
দেহের আয়ু কমবে দু'দিন
সুখের ছাড়াছাড়ি,
ভালোই আছি, হোক না যতই
ঘুমের সাথে আড়ি।
শেষ ঘুমে তো যেতেই হবে
কেউ আগে বা পরে,
একলা জীবন মরার আগেও
হাজারটা বার মরে।
১৩-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।