বেহায়া রোদ্দুর
- সুদীপ তন্তুবায় নীল

বোবা আকাশ গান লিখেছে
বিষন্ন এক সুর,
বৃষ্টি মেখে হাঁটছে পথে
বেহায়া রোদ্দুর ।

হাঁটছে দূরে, ওই শহরে
স্বার্থপর এক মন,
ভুলেই গেছে কে ছিল তার
আপন প্রিয়জন।

আমিও আজ খুব বেহায়া
তাকেই পেতে চাই!
সব ভুলে সে ঘর বেঁধেছে
অন্য ঠিকানায়।


১৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।