অন্য বুকে
- সুদীপ তন্তুবায় নীল

এখন তোকে দেখি না আর
ফেসবুকের ওই স্ট্যাটাস জুড়ে,
এখন যে তুই অন্য বুকে
ভালোই আছিস খুব আদরে।

সে কি তোকে আমার থেকেও
হাসায় বেশি জোছনা রাতে?
সেও কি তোকে বড্ড জ্বালায়
আঁকড়ে ধরার বাহানাতে?


১৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।