সব পেয়েছি'র দেশ
- সুদীপ তন্তুবায় নীল

আঁচলখানি দাও পেতে মা
তোমার কোলে যাই,
এত্তো আদর, স্নেহের আলো
কোথাও যে আর নাই।

সেই আদরে ঘুম জড়াবো
ক্লান্তি লাগে বেশ!
তুমিই মাগো এক জীবনে
সব পেয়েছি'র দেশ।

মেঘের ঘরে চাঁদ কাঁদে মা
কপালে টিপ কই!
চাঁদ বুড়িও আর ডাকে না
ঘুমেতে থইথই।


১৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।