মনটা জুড়েই মন্দ-ভালো
- সুদীপ তন্তুবায় নীল

মনটা জুড়েই মন্দ ভালো
পারফেক্ট তো কেউই নয়।
মৃত্যু এসে আদর দিলে
হঠাৎ করেই ফিরতে হয়!

কিচ্ছুটি নেই অবাক হওয়ার
ভাঙবে শরীর, ভাঙবে মন।
খুব কাছেতে থেকেও মানুষ
পায় না খুঁজে তার আপন।


১৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।