বিষন্ন পরিচয়ে
- সুদীপ তন্তুবায় নীল

যেমনই তুমি হও না গো প্রিয়
তেমনই আমি চাই,
তোমার বুকেতে আদরে বিরহে
আনন্দ খুঁজে পাই।

যতদূরে যাও, থাকবে গো তুমি
ছায়াঘেরা পথ হয়ে,
চাই না কখনো জড়াতে তোমাকে
বিষন্ন পরিচয়ে।


১৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।