ইগোর মিছিল
- সুদীপ তন্তুবায় নীল

শেষ হয়ে যায় কিছু গল্পেরা
স্বার্থের কাছাকাছি,
কান্না লুকিয়ে হাসিমুখ বলে-
এই বেশ ভালো আছি।

ইগোর মিছিলে অভিমানী মুখ
কি দারুণ হেঁটে চলে!
কিছু ভালো থাকা কষ্টের সাথে
চুপি চুপি কথা বলে।


১৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।