ফেরারি মানুষ
- সুদীপ তন্তুবায় নীল
পাখির ডানায় সন্ধ্যের আলো
জোনাকির সংলাপ,
ফেরারি মানুষ, হারিয়েছে কবে
রাখেনি পায়ের ছাপ।
আমিই শুধু মূর্খের মতো
খুঁজি তারে সারাক্ষণ,
মানুষটা আজ ভীষণ আদরে
অন্যের প্রিয়জন।
এতটুকুও কি হয় না কষ্ট
পড়ে না চোখের জল!
এমন অভাবে থাকতিস যদি
কেমন লাগতো বল!
বলবো না কভু ফিরে এসে তুই
আবারও ভালোবাস,
শূন্যতা ঘিরে রেখে গেলি শুধু
আমার সর্বনাশ!
কবিতারাও আজ বড্ড বেনামী
রাখে না মনের খোঁজ,
তোর মতো কেউ ডাকনামে আর
ডাকে না আমায় রোজ।
তুইহীনা এই বুক জুড়ে আজ
থাক না স্মৃতির ঝড়,
স্বভাবের দোষে ভাঙিস না কারো
স্বপ্নে সাজানো ঘর।
১৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।