তোমার কাছাকাছি
- সুদীপ তন্তুবায় নীল

এক পৃথিবীর স্নিগ্ধ আলো
তোমার ভাগে দিলাম,
সেই পৃথিবীর আঁধারটুকু
হৃদয় ভরে নিলাম।

সেই আঁধারে কাটছি সাঁতার
এই তো ভালো আছি,
খুব গোপনে ঘর বেঁধেছি
তোমার কাছাকাছি।


১৬-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।