মৃত্যু নিয়ে বাঁচি
- সুদীপ তন্তুবায় নীল

আঁধার ঘরে ঘুম পাখিটা
একলা জেগে থাকে,
খুব গোপনে নিঝুম্ রাতে
মনের খবর রাখে।

সে ছাড়া আর কেউ দেখে না
চোখের ভেজা পাতা,
সেই পাখিটার রঙীন ডানা
স্মৃতির ফুলে গাঁথা।

থাকতে যদি দেখতে এখন-
মৃত্যু নিয়ে বাঁচি,
একলা থাকা ঘুম পাখিটার
ডানার কাছাকাছি।


১৬-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।