নিলাম
- Pushpu Monjuri

নিলাম কেন হয়রে বোকা দেখিস যদি চোখে
বিবেগ জ্ঞান কই রেখেছিস
অন্ধ কি হয় মস্ত বড় এই ভবে।
জ্ঞানের গুণীর নাইরে অভাব
তবু কেন মরছে মানুষ
কষ্টে ধুঁকে ধুঁকে।
কেউ মরছে শোকে
বলছে তবু লোকে
ভাবছে নারে মরলে পরে
ফিরেনা লোক এই দুনিয়াতে।

তবু কেন পাপের বোঝা করছে ভারী
নিলামে কেন তবু উঠে
এখনো এতো নারী
ধর্মীয় জ্ঞান ধুঁয়ে মুছে
চলছে তারা কোন বাসনায় পড়ি
দেখছে নারে তারা ভেবে
যাচ্ছে কত এই দুনিয়া ছাড়ি।

মায়ের বুকে সন্তান সুখে
নারীর কদর বুঝবে কবে লোকে
কলির যুগ জাহেলের যুগ
সেই শেষ হয়েছে কবে?
তবু কেন আদিমতায় উঠছে মেতে
এই জগতও বাসী
নারীর পায়ের নিচে বেহেশত
নারীরা নয় দাসী-
কেঁড়ে নিওনা নিলাম ডেকে
মায়ের মুখের হাঁসি।

জগৎের আলো জগৎ ভাল
মায়ের দোয়াতে সন্তানেরা
জগৎ শ্রেষ্ঠ থাকছে সুখে
ওই হাতুড়ি দন্ড উঠিয়ে
লন্ডভন্ড করল কারা-
বিধল না তাদের বুকে;
নিলাম যদি ডাকিস তবে?
দেখে আয় খাদের কিনারাতে
ধ্বংস হচ্ছে এই মুলুক জোড়া
শুধু মায়ের কষ্ট অভিশাপে।


৩০-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।