টাকার খেলা
- Pushpu Monjuri

লক্ষ কোটি টাকার তলে জীবন যদি যায়রে চলে
ফিরবে তবে কিনা ভাবে এই দুনিয়ায়
আকাশ ভারী মনটা কাড়ি
পীড়াপীড়ি রেষারেষির তলে
নরক যদি স্বর্গ টেনে আনে
তবে কি এই সুখ ভাঁসবে তবে।

টাকার খেলা গোলক ধাধা জড়ানো ছায়া
মানুষ মানুষের হয়না মায়া
জীবন কভু যায়রে চলে
সাঙ্গ হয় ভবের বেলা
চলছে তবে চলছে রে ভাই
আগে পিছে টাকার খেলা।

মানুষ মানুষে ভালবাসা দ্বন্দ রেখে
ছন্দ ভুলে কবিতা লেখা
এই আমোঘে এই আবেগে
বিভেদমুখী রেশটা ডেকে
কেশটা তাহার কুঁচকে কালো
জগৎও নিভছে যেথা
সেই আঁধারেও টাকার খেলা।

কপাল চন্ডী উড়াল পন্ডিত
বলেছিল বিধুর বাবু সন্নিবেশে
এই সমাবেশ এই রাজত্ব
তোমার পদতলে তোমার মুক্তি।
কোন সে মোড়ক
কোন সে যুক্তি তাহার
ঠকেছে মানুষ কিছু
বুক বেধেছে আশায় আশায়।

নীলাম্বরের স্বয়ংবড়ে
কোন সে ভুলে নিলাম হাকে
অমানুষেরা মানুষ ভুলে
কোন কৌশলে কোন সে ছলে
অন্তর মোদের খুবই জ্বলে-
টাকার খেলা খেলবে তবে
যদি কারো মঙ্গল উঠে
অমঙ্গলে অসম্মানে টাকার খেলা
খেলবে কেন এই না ভবে'
মত্তলোকে দুনিয়ার সব মায়া ভুলে
শোককে কেন,সুখ বলে।


৩০-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।