মিথ্যার দাবা
- Pushpu Monjuri
চাল দিয়েছে বাবু মশাই মুশকিল বোঝা
সোজা শান্ত মানুষেরা
হয়রান হয়ে যায়
মস্ত বড় দাম কষা।
বাবু মশাই চাল দিয়েছে দাবার গুঁটি
রাজ্য রাজার মন্ত্রী সেপাই যারা
সেই চালে নাস্তানাবুদ
শান্ত সহজ জন প্রজা।
মিথ্যার গুঁটি চেলে ছলের ঢালে
ভুল সাজিয়েছেন তাকে
সত্যকে করেছেন নরক সাজা
পৈশাচিক কান্ড দেখে হতবাক রাজা।
এক আকাশের নিচে থাকে
বাস করেছে সাধকেরা
ধ্যান ধারনার পিন্ডি ছেচে
মিথ্যার গুটি চেলেছে পিশাচেরা।
ওরে ওই মানুষ জনও পুণ্যবানও
দেখছে এসে মাধবেরা
চোখ মেলেছে দেখছে তাকে
বিশ্বজোড়া পন্ডিতেরা।
মিথ্যার দাবায় তারা মস্ত বড়
কল কাঠি নেড়েছে সেই
হাকিমের ফায়দা লুটে সুযোগ বুঝে
নারীর সম্মানেরে করেছে ওই ভূবনহারা।
৩০-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।