আফসোস আমার
- Pushpu Monjuri

আফসোস আমার ভেতর আমি খুবই সাধারণ কেউ
আফসোস আমার আমি বড় নইতো কেউ
আফসোস আমার জীবনটা খুবই ক্ষণিকালয়
আমার সাধ্যের বাইরে জীবনটা এক বিশাল পরাজয়।

আফসোস আমার নেই লেখার মতো প্রতিভা
শুধু লিখি আমি সাধারণ কিছু কবিতা
আফসোস আমার মানুষের জীবন কেন?
একবারের জন্যই জীবন্তময় হয়।

আফসোস আমার এই জনমে ব্যর্থ নিশ্চয়
কখন ঘুরেছে দাবার গুটি ঘুরেছে ভাগ্য খুঁটি
ভুল ধারণায় কেটেছে শুধু মূল্যবান কতনা সময়
ফিরে কি আর পাব তা কখনো অতিশয়।

আফসোস আমার ভুলকে সঠিক ভেবে
মানুষরুপী পিশাচদের পিছে কেটেছে ঘোর
রঙীন দিশার রঙ মেখেছে নেমেছে কত ভোর
আফসোস আমার কেটে গেছে জীবন ভর।

গল্প যদি হতো জীবন কখনো সিনেমার মতন
কল্পনাতে দুঃখ ভাঁসতো যন্ত্রণা সব মিটে যেতো
আফসোস আমার হতো বড়ই কম
জ্বালার আগুন নিভে যেতো ঢাকতো চাদরে।


৩১-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।