মানুষ বলে এদের
- Pushpu Monjuri
মানুষ বলে লোকে এদের এও দোষ
অমানুষ যদি বলে লোকে
উঠবে হুঙ্কারে তারা ফেঁটে।
মানুষের কায়া মানুষেরই ছায়া
তবু বিধে না তাদের বুকে
শোককে উল্লাস করে উঠে মেতে।
মানুষের কষ্ট থাকে বড় মনে
আফসোসের বীজ জমিনে পুতে
তবু থাকে তারা ব্যথা চেপে।
মানুষ বলে তবু কিছু এদের
যাদের বুঝাবে কোন দুঃখে
অশ্রু তারা মিটিয়ে দেয় অপবাদে।
মানুষ বলে এদের তবু অনেকে
তাদের কাজটা বড় ধিক্কারের
তবু এরা উল্টো লজ্জা দেয় সবাইকে।
মানুষ যদি মানুষ হয় দেখেনা আবেগে
মানুষ তারা কাজ করে বিবেগে
মানুষ কখনো কাঁদায় না অপরকে।
সুখের স্মৃতি মিলনমেলা এই জগত জোড়া
সেইখানে তারা ভাঁসায় কারো আঁখি
খাঁচায় থাকে আটকানো শুকপাখি।
মানুষ বলে এদের যাদের নেই মরন ভয়
যারা বিশ্ব জুড়ে উঠায় লজ্জার ঝড়
স্বদেশীও যখন তাদের কাছে হয় পর।
মানুষ বলে এদের যারা দেখে দিনের আলো
ভাবেনা দিন শেষে নিভে যেতে পারে
অনন্ত কালের পথে জাগতে পারে অন্ধকার কালো।
মানুষ বলে এদের ন্যায়নীতির বেলায় অনড়
দু চোখ দিয়ে দেখতে জানে শুধু
মিথ্যা প্রহসণ আর ক্ষমতা টাকার লহড়।
মানুষ পরিচয় তাদের যারা ধর্মের নামে অন্ধ
জ্ঞানের বেলায় বুঝেনা মন্দ ভাল
জন্ম যেন গাছের পেটে মানুষ বলে এদের।
০১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।