বিদ্রোহী আত্না
- Pushpu Monjuri
বিদ্রোহী আত্না আমার থামরে
স্বৈরাচারীর দল
থামিয়ে দিব বৈষম্য সব
চুপ থাক নৈরাজ্যকারী বল।
আকাশে বার্তা দিব পাঠিয়ে
বাতাসে দিব ডঙ্কা বয়ে
লঙ্কা ভেঙে চুরমার হবে
থামবে রাবণের দল।
কোথায় ওই হায়েনারা
কোথায় ওই জালেমেরা
কোথায় ওই রক্ত শোষক
দেখে যা রাজ্য পূজক দেশটা জুড়ে।
খাবি আর কত কুঁড়ে কুঁড়ে
থামিয়ে মহাপ্রলয়
এগিয়ে যা রে বাহক
দাও থামিয়ে বিষমাখা ওই তীর।
ঘূর্ণিপাকে বিশ্ব কাঁপে উঠছে জ্বলে
জ্বালাও আগুন মশাল হাতে
মুক্তির পথে স্লোগান দাও
ছাত্র জনতা দূর করো ভিনদেশীদের দল।
বিদ্রোহী আত্না আমার উঠে কেঁদে
আবু সাইদ দিয়েছিল বুকটা পেতে
থামেনি দাম্ভিকদের সামনে শির
নত ওই হয়নি সেই মুক্ত পথের বীর।
০১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।