বিশ্বাস
- Pushpu Monjuri

বিশ্বাস ছিল বিশ্বাস ভাঙেনি
বিশ্বাস ছিল প্রতি নিঃশ্বাস ছিল
আশ্বাস ছিল অনুভবে বিশ্বাস ছিল।

যত ক্ষণ ঘনিয়েছে তবু সময় ছিল
ভেতরে তবু বিশ্বাস ছিল
আশ্বাস ছিল অঙ্গীকার ছিল।

আগুন ছিল পুড়িয়ে দেয়নি ভেতর
প্রতি পদে পদে একান্ত আপন ছিল
সময় পেরিয়ে গেলে ক্ষণিকে ক্ষণিকে।

এক সময় সে আমার মিথ্যা সঙ্গী ছিল
মিথ্যা বন্ধু ছিল মিথ্যা মায়া ছিল
মিথ্যা বিশ্বাস ছিল তার ভেতরে।

এক এক করে মূহুর্ত পেরিয়েছিল
আজ অনেক দূর থেকে দূরান্তে
বিশ্বাস রাখি ঠকিয়েছিল সে আমাকে।

কষ্ট ছিল দুঃখ ছিল কত ভেতরে
সে ন্যায়ের কান্ডারী শত অন্যায়ের ভেতর
সে শুধু বেছে নিয়েছিল আমাকে।

বিশ্বাস ছিল আমি মানুষ আমার অনুভব
বলেছিল সেও করবে মানুষের মতো কাজ
কখনো আঁধারে ভাঁসাবে না জীবনটাকে।

বিশ্বাস আজ দেখি হারিয়েছে তার মূল্য
কত যাতনা সয়ে তবু রয়েছিল পড়ে
বিশ্বাস আজ প্রতি রাতে উঠে একা কেঁদে।


০১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।