মানুষের মতো
- Pushpu Monjuri
দুই হাত দুই পা
দুই চোখ দুই কান
এক নাক
কে আছে আর
মানুষের মতো।
দুই হাতে কাজ করে
দুই পায়ে চলে
দুই চোখে সব দেখে
দুই কানে শোনে
এক নাকে ঘ্রাণ নেয়।
কে আছে মানুষের মতো
আজগুবি কাজ করে
তখন তাকে ভিন্ন ধারে ফেলে
মানুষের পরিচয়
তখনি ভাই ভাল করে মেলে।
মানুষের এক মাথা
তবু কত বুদ্ধি সেইখানে
সুকাজ হলে সুনাম
কু কাজে মন্দ
মানুষ মানুষে বাজে দ্বন্দ।
কে আছে মানুষের মতো
দুনিয়ায় যতো কাজ ঘটে
কতকিছু রটে বটে
সবকিছুতেই জানি থাকে সেই হাত
কে আছে এই মানুষের মতো।
০১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।