শপথ ও জীবন
- Pushpu Monjuri
যদি শুনি ভাল কিছু ভরে উঠে মোর প্রাণ।
বন্ধ আওয়াজ, বন্ধ কলাম
বন্ধ আমার পালা বন্ধ যাত্রাগান।
অসহায়ের তরে সহায়ের যদি
কেঁদে উঠে অন্তর একবার
স্বার্থক এই পৃথিবী,স্বার্থক দোজাহান।
রেখেছি বন্ধ রেখেছি দৃষ্টি
চিরে ফেরে দেখেছি সৃষ্টি
অঝরে নেমেছে অফুরান বৃষ্টি।
ঘোরে বইয়ে মাথায় নিয়ে বোঝা
চলেছি হেঁটেছি অনেক দীর্ঘ পথ
মায়ের জন্য জীবন দিব করেছি শপথ।
অন্ধকারে আলো জ্বেলেছি হেনে এনেছি আলো রাত
কপালে ছিল মোর শনির অদৃষ্ট
জীবনে পড়েছে আচ্ছন্ন তারই কুপ্রভাব।
বেঁচে তবু থাকতে চেয়েছি শুনেছি বাঁচার মানে
জীবন কভু স্বপ্ন দেখে থেমে গেলে সে জানে
কখনো হয়ে উঠে মন বদল বদলে উঠে এই জীবন।
০২-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।