ভুলে যাওয়া /ভুলো স্মৃতি
- Pushpu Monjuri

ভারত যেদিন আসিল এগিয়ে
একজন মহাত্না গান্ধী হয়ে
এক লক্ষ শরণার্থী ছিল ভারতের শিবিরে
সেদিন থেকে আজো তারা রেখেছে আপন করে।

সেদিন আমরা তাদেরই তরে
রেখেছিলাম শত আশা
বাঙালীর সুখে ভারত ছিল
বন্ধু রুপে পরম আত্না।

স্মৃতির মলাটে আজো পড়েনি ভাজ
জাতির পিতার তরে ছিল ভারতের মহৎ অনুদান
নয় মাস দীর্ঘ মুক্তিযুদ্ধের দগ্ধ স্মৃতি ঘোঁচাতে
মুক্তিযুদ্ধে বন্ধুত্বের ছিল বিশাল দান।

সাত কোটি মানুষের ছিল ভরসা
জীবন যুদ্ধে যেদিন ছিল কঠিন দূর্দশা
যেদিন যাচ্ছিল মুছে মানচিত্র হতে বাঙলার নাম
সেদিন এসে দাঁড়িয়েছিল বন্ধু ভারত আমার।

অকৃতজ্ঞের কাজ বেইমানি আর
শোকের বেলা কাল ঘনালে ভুলে যাওয়া
বাঙালীর নাম উঁচু করে বিশ্ব পরিমন্ডলে
বন্ধু মহাত্নার মায়ার হাতে তুলে দেওয়া।


০৩-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।