স্বার্থ
- Pushpu Monjuri
ভুলে যেওনা কেউ কাঁদে নীরবে
তোমার জন্য কষ্টেও কেউ থাকে
তুমি নিঁখোজ হও ভুল মানুষে
তুমি স্বার্থ ফুরোলে থাকো দোষে।
একেকটি প্রহর একেকটি লগণ
তুমি পাড়ি দাও চোখের নিমিষে
অথচ দুচোখ দেয়না সাক্ষী
কারো সেখানে নামে অঝরে বৃষ্টি।
এক নিঃস্বার্থ প্রেম তোমার জন্য
তুমি ভুলিয়াছো উড়িয়াছো সৌজন্য
কাঁদে সরোবর সেইজন সয়
শুধু তোমাকে ভাল রাখার জন্য।
নিঃস্তব্ধ রাত একলা একটি আকাশ
তার ঘুম হারিয়াছো তুমি অজান্তে
তোমাকে তো লাগে বেমানান
এই প্রহসণ এই রণক্ষণ কার জন্যে।
জগৎে কেউ আছে ভুলিয়াছে সব
মৃত্যুর পরোয়ানা আগে পরে হবে
সাদা কাফনের কাফনে মোড়ানো রবে
আজো দেখি তবু কেউ স্বার্থ কিনে বেঁচে।
দুনিয়ার লোক শুনো হে সব এক লগে
পড়িয়া রবে একদিন তুমি একা মাটির ঘরে
তুমি মানুষকে ভালবেসে ত্যাগিয়া যাবে যেসবই
পরকালে সফর সঙ্গী ছামানা রবে সেসবই।
০৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।