অনুরোধ
- Pushpu Monjuri
কাঁদতে কাঁদতে কেউ ভীষণ ক্লান্ত
মানুষ তো আমরাও
অনুভূতির শিখরে সবটা জর্জরিত।
কান্না দুচোখ জুড়ে কালো দাগ
ঘুম আসেনি কত রাত
ভুলে আছি কষ্ট সব আঘাত।
অনুরোধ করেছি দিও প্রাণ ভিক্ষা
অনুরোধ করেছি কত
সম্মান করো মোরে দান।
শান্তি চেয়েছি মুক্তি চেয়েছি
স্বাধীনতা চেয়েছি ভীষণ
রক্ত দিয়েছি রক্ত ঢালতে প্রস্তুত সর্বক্ষণ।
অনুরোধ পত্র ছিন্ন ভিন্ন করে কোথাও
ধুঁয়ে মুছে ফেলে দেয়া হয়েছে স্মৃতি
রণাঙ্গণের ইতিহাসে কেউ টেনেছে ইতি।
একটি দেশ মাতৃভূমি আপন আমার
বুকে তার সন্তানের নিরাপদ আশ্রয়
জনম দুঃখিনী মায়ের কত শত অনুরোধ।
০৪-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।