একটি ফুল আর স্বাধীনতা
- Pushpu Monjuri

একটি ফুল বাগানের সৌন্দর্য রঙীন
একটি স্বাধীন জাতি মুক্ত উৎফুল্লতা
একটি ফুল যদি হয় কখনো উজ্জল
আগামী ভবিষ্যৎ সাত রঙে হবে রাঙা।

নতুন দিন নতুন প্রহর গঠনের জন্য
কেউ দিয়ে দিল প্রাণ হাঁসতে হাঁসতে
কেউ দাঁড়াল এগিয়ে বুক পেতে
কেউ এগিয়ে এল মানবতার ফেরিওয়ালা।

একটি ফুল কখনো শান্তির মানচিত্র
কখনো স্বাধীনতা তার বুকে পেতে থাকা
এক সোনালি সূর্যের নক্ষত্র তাঁরা
ঝিলমিল হাঁসলে সকল ভুবন হারা।

রক্ত ঢেলে দিল কেউ বুকের তাজা
কাঁদেনি একটু করেছে কত মায়া
হায়েনারা বড় পাষাণ ছিল নির্মম ছিল
বুলেট ছড়িয়ে দিল আটকাতে পারেনি স্বাধীনতা।

একটি ফুল জন্ম নেয় কত স্বপ্ন রেখে
কেউ দেখে কেউ দেখেনা রপ্ত তাদের চোখে
আকাশ ডাকে হাত বাড়িয়ে মেলতে পাখা
রাজপথে রনাঙ্গণে শহীদের বুকে থায় পায় স্বাধীনতা।


০৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।