অস্তিত্ব
- সুদীপ তন্তুবায় নীল

আজ চারিদিকেই ভাঙার খেলা
যেদিকে চাই ফিরে,
আলোর শেষে আঁধার দেখি
নামছে ধীরে ধীরে!

উড়ছে কতো ভুলের পাখি
ধ্বংস দিকে দিকে!
আজ অস্তিত্বের চলছে লড়াই
থাকবে কারা টিকে।

চলুক তবে, রুখবে কে আর
সবাই দিশেহারা!
ফিরবে না আর শেষ আঁধারে
হারিয়ে গেলো যারা!


০৭-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।