ওরাও মানুষ
- সুদীপ তন্তুবায় নীল
শান্তি নিয়ে ভাই বোনেদের
হাতটি থাকো ধরে,
সংখ্যালঘু কোথায় যাবে
জন্মভূমি ছেড়ে!
ওরাও মানুষ, স্বপ্ন আছে
ঘর পরিবার কতো,
ভালোবাসায় পাশাপাশি
থাকো যে যার মতো।
আগুন খেলা বন্ধ করো
আবেগ স্রোতে ভেসে,
মিলেমিশে থাকো সবাই
সাধের বাংলাদেশে।
০৭-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।