হায় রে শিল্পী!
- সুদীপ তন্তুবায় নীল
শিল্পবোধেরা পুড়ে যায় সব
পুড়ছে বাদ্যযন্ত্র,
শিল্পীরা আজ ভুলে গেছে নাকি
প্রতিবাদী হওয়া মন্ত্র!
গিটার সেতার তবলা পুড়েছে
পুড়বে কন্ঠও হয়তো,
তারাও চেয়েছে এই স্বাধীনতা
উল্লাস মিছে নয়তো!
হায় রে শিল্পী! ভালো থাক তোরা
থাকিস এমনই শান্ত,
এমনটা হবে রাহুলেরা যদি
আগেই সবটা জানতো!
০৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।